সম্পাদক পর্ষদ
দোলক-এর বর্তমান সম্পাদক পর্ষদ
আমিনা শেলী
সম্পাদক
আমিনা শেলী। কবি। মূলত ছোটো কাগজের লেখক। তার কবিতায় ব্যক্তিগত অনুভব, সম্পর্ক, স্মৃতি, নারীর অভিজ্ঞতা এবং আধুনিক জীবনের অন্তর্গত অস্থিরতা বিশেষভাবে উঠে আসে। তার প্রকাশিত বইসমূহের মধ্যে ‘দেহপসরা’ ‘মৃতের জবান’ ‘সহবাস টিফিন’ ও ‘মহাবিশ্ব জরায়ুর ভেতর’ উল্লেখযোগ্য। শেলী দোলক ও ছোটোকাগজ দিনপুরাণ-এর সম্পাদক। জন্ম ওসমানী নগর, সিলেট। বর্তমান ঠিকানা যুক্তরাজ্য।
গালিব রহমান
সহযোগী সম্পাদক
গালিব রহমান। কবি ও লিটলম্যাগ কর্মী। বাসস্থান ফরিদপুর। জন্ম রাজবাড়ি হলেও বেড়ে ওঠার বেশির ভাগ সময় কাটে চুয়াডাঙ্গা ও দর্শনায় জীবনসংগ্রামে। বিচিত্র মানুষ ও প্রকৃতির অভিজ্ঞতা তার ভাবনা ও কবিতাকে গভীরভাবে প্রভাবিত করে। তার কবিতায় জীবন ও সমাজবাস্তবতা, প্রান্তিক মানুষের অনুভব, অস্তিত্ববোধের প্রকাশ বিশেষভাবে লক্ষণীয়। কবিতাবই ‘যে সুতোয় বোনা যায় সমতল আবাস‘-এর জন্য ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন। অন্যান্য বই- ‘মায়ের প্রতি সেজদা‘ ও ‘জ্বলে ওঠে দেহের সবুজ‘। অক্ষর, অন্তজ, সময়কাল, সাঁতার ও দিনপুরাণসহ বিভিন্ন লিটলম্যাগের সম্পাদক ও সহযোগী সম্পাদক। দোলক-এর সহযোগী সম্পাদক হিসাবে আছেন ২০১৫ থেকে।
আতিকুর ফরায়েজী
সহযোগী সম্পাদক
আতিকুর ফরায়েজী। কবি ও গল্পকার। ঠিকানা ঢাকা। জন্ম ১৯৯১-এ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করলেও তার প্রধান পাঠশালা জীবন ও অভিজ্ঞতা। তার লেখায় প্রেম, সময়, সমাজবাস্তবতা ও মানুষের টানাপোড়েনের প্রকাশ বিস্তর। শব্দ ও চিন্তার ভেতর দিয়ে নির্মাণ করে চলছেন নিজস্ব সাহিত্যভূবন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লিটলম্যাগ ও জাতীয় পত্রিকায় তার কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘অতল জলের গভীরতা‘ ও ‘দাহকাল‘। লিটলম্যাগ ‘পয়স্তি‘–এর সম্পাদক এবং মুক্তবুদ্ধি ও লিটলম্যাগ আন্দোলনের সক্রিয় সাহিত্যকর্মী। কবি শুরু থেকেই দোলক-এর সাহিত্যযাত্রার সাথে সম্পৃক্ত আছেন।